• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত : নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

দেশের আওয়াজ ডেস্ক : / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পেরে দূতাবাস আনন্দিত।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়া‌রি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত ক্রিস্টেনসেন।

শপথগ্রহণকারী রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রতিক্রিয়ায় বলেন, ‘যে দেশটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’

আগামী সোমবার (১২ জানুয়ারি) ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডোনাল্ড ট্রা‌ম্প প্রশাস‌নের ম‌নোনী‌ত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ