• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বনশ্রীতে ছাত্রদলের মশাল মিছিল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বিএনপি’র ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল করেছেন ছাত্রদল। রোববার সন্ধ্যায় বনশ্রীর বিশ্বরোড এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মশাল মিছিল বের করে। পরে মিছিলটি বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত প্রদক্ষিণ করে সড়ক অবরোধ করে রাখে।
মশাল মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে আছি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়ব ইন শা আল্লাহ্।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. মুনতাসির, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমানসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ