• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

বৃহস্পতিবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পরিচয়দানকারী মিশিগানে বসবাসকারী মো. রাব্বী আলমের বিরুদ্ধে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ও ভাবমূর্তিবিরোধী বিভিন্ন কাজে জড়িতের বেশ কিছু অভিযোগ থাকায় গত বছর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। যার জবাব তিনি এখনো দেনটি। নোটিশে উল্লেখিত শর্তানুযায়ী সংগঠনের সঙ্গে তার সব ধরণের সম্পর্ক অবলুপ্ত ও সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, রাব্বী আলম বর্তমানে কোনোভাবে বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত নন। সংগঠনের সঙ্গে তার প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড না করার জন্য সবাইকে অনুরোধও করার বিষয়টিও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাব্বি আলম সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে সব অভিযোগ দায়ের করেছেন বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেগুলোর বিষয়ে তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোনো পূর্বানুমতি বা অনুমোদন গ্রহণ করেননি। এগুলো সবই তার নিজস্ব উদ্যোগ। বঙ্গবন্ধু পরিষদের কোনো পর্যায়ে এগুলোর সম্পর্ক নেই।

রাব্বি আলমকে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে পরিচয় না দিতে বা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিত্ব না করতে নির্দেশ ও সতর্ক করার বিষয়টিও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ