• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় সাবেক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিবেদকঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগম (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৪ টার দিকে রায়নগর ইউনিয়নের রায়নগর গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নারগিছ আরা বেগম রায়নগর ইউনিয়নের সাবেক সদস্য ও সাবেক বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকিরের স্ত্রী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম।
পুলিশের এ কর্মকর্তা জানান, নিজ বাড়ির শয়ন কক্ষে নারগিছের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। সেখানে গিয়ে শয়ন কক্ষের মেঝেতে গলাকাটা অবস্থায় তাকে পাওয়া যায়।
ওসি মনজুরুল আলম আরও জানান, নারগিছ বগুড়ার উপশহরে তার মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকতেন। শনিবার সকাল ১১ টার দিকে তিনি শিবগঞ্জে নিজ বাড়িতে এসেছিলেন। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ