বগুড়ার শাজাহানপুরে মরিচ খেত থেকে আপেল মাহমুদ (২২) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা গ্রামের মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়৷
আপেল মাহমুদ সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি গ্রামের পিন্টু মিয়ার ছেলে। তিনি শহরের নারুলীতে তার নানার বাড়িতে বসবাস করে ইজিবাইক চালাতেন।
মরদেহ উদ্ধারের সময় তার মোবাইল ফোন পাওয়া গেলেও ইজিবাইকটি পাওয়া যায়নি।
পুলিশের ধারণা যাত্রী সেজে ছিনতাইকারীরা চালককে হত্যার করে ইজিবাইক ছিনতাই করেছে।
আপেল মাহমুদের পরিচিত ইজিবাইক চালক আব্দুল আলিম জানান, তারা সাবগ্রাম গ্যারেজে একসঙ্গে ইজিবাইক রাখতেন। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আপেল ইজিবাইক নিয়ে গ্যারেজে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টীম মাঠে কাজ করছে।