আগামী জাতীয় নির্বাচন দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনভাবেই কোনদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চারা না দিয়ে উঠতে পারে সে ব্যাপারে নারীদের সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শহীদদের আত্মত্যাগের প্রতি সন্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি দেশের গণতন্ত্রকামী জনগণকে আহ্বান বানিয়ে বলতে চাই নারী-পুরুষ, শিশু সবার জন্য নিরাপদ বাংলাদেশ বানিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সন্মান জানানোর আহ্বান জানাচ্ছি।’