• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

ফের আন্দোলনে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধে আবারও একদফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড়সহ মিরপুর সড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা দাবি তুলে ধরা হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ— সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ঢাবি রেজিস্ট্রার ভবনের সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।

আজকের আন্দোলনে এক দফা প্রসঙ্গে জানা যায়, স্নাতক-স্নাতকোত্তরে সিজিপিএ শর্ত শিথিল করে শিক্ষার্থীদের প্রমোশন দিতে হবে।

এর আগে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন আবু নাইম। তিতুমীর কলেজের এই শিক্ষার্থী ঢাকা মেইলকে জানান, সিজিপিএ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছি। এবিষয়ে স্ব স্ব কলেজ আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে আমাদের উত্থাপিত দাবিগুলোকে আমলে নেওয়া হয়নি।

সাত কলেজের এই শিক্ষার্থী আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাত কলেজের শিক্ষার্থী হওয়ায় অপমান আর অবহেলার শেষ নেই। বিশেষ করে ঢাবির রেজিস্ট্রার ভবনে চরম অপমান হতে হয়। আমাদের দাবির সঠিক মূল্যায়ন না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ