• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে জবি শিক্ষার্থীরা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের হাতে ‘হ্যান্ডস অব আজ ইম্পেরিয়ালিজম অ্যান্ড ইসরায়েল জিওলিজম’ এবং ‘সলিডার্টি উইথ প্যালেস্টাইন’ লেখা ব্যানার হাতে ও বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংহতি সমাবেশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদ শাহ নেওয়াজ রাজিন বলেন, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু আজ নতুন নয়। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত এর পিছনের ইতিহাস জানা। কিন্তু আমরা তা জানার চেষ্টা করি না। ইসরায়েল মুসলমানদের ভূমি দখল করে রেখেছে। যেখানে বিশ্ব মোড়লরা তাদের পক্ষ নিচ্ছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহমেদ বলেন, ইসরায়েল রাষ্ট্রের নেপথ্যে বড় ভূমিকা রাখছে পশ্চিমা সাম্রাজ্যবাদী আমেরিকা। ফিলিস্তিনের মানুষের নির্বিচারে হত্যার জবাব চাই। জাতিসংঘ ও বিশ্ব বিবেকের জবাব দিতে হবে। পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা নির্যাতিত হবে সেখানেই আমাদের মুসলমানদের উচিত প্রতিরোধ গড়ে তোলা। ফিলিস্তিনিদের শুধু হত্যা করাই হচ্ছে, নারী ও শিশুদের নৃশংসতার সাথে মেরে ফেলছে ইসরায়েল।

এ সময় শিক্ষার্থীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বিশ্বের মুসলিম, এক হও এক হও, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ কর করতে হবে, গাজায় মানুষ মরে জাতিসংঘ কি করে, আমার ভাই মরলো কেন জাতিসংঘ জবাব দে, জায়নবাদ, সাম্রাজ্যবাদ রুখে দাড়াও ছাত্র সমাজ, উই আর উইথ- প্যালেস্টাইন, ফ্রি ফ্রি – প্যালেস্টাইন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরবর্তীতে ফিলিস্তিনের মুক্তিকামী ও নিপীড়িত জনগণের সমবেদনা জ্ঞাপন এর মাধ্যমে সমাবেশ শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ