• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

প্লেব্যাক সম্রাট কন্ঠরাজ অ্যান্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দেশবরেন্য প্লেব্যাক সম্রাট কন্ঠরাজ অ্যান্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে সন্ধ্যা সাতটায় সেফ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর জন্মদিনের কেক কাটা ও তার জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্ঠরাজ অ্যান্ড্রু কিশোরের সহধর্মিনী লিপিকা অ্যান্ড্রু, অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সহ-সভাপতি কাজী সুলতান মাহমুদ ( কাজী মন্টু)। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র সংসদেও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিকুল আলম বাবু ও শফি মাহমুদ লেলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ