• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক : অতিরিক্ত আইজিপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত আইজিপি বলেন, পুলিশ সদস্যরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করেন; ঠিক সেইভাবে সাংবাদিকরাও জীবন বাজি রেখে কাজ করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাস্তব উদাহরণ হলো ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশের সঙ্গে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শুধু তাই নয়, করোনা মহামারির সময় যখন সবাই ঘরের মধ্যে, ঠিক তখন পুলিশ ও সাংবাদিক বাইরে থেকে দেশের জন্য কাজ করে গেছেন। এ সময় অনেক পুলিশ ও সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছিলেন।

এই কর্মকর্তা বলেন, আমরা ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ