• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিজ বাড়ির পেছনের আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বারোপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ওই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে এবং সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।
পুঠিয়া থানা পুলিশ খবর পেয়ে নিজ বাড়ির পেছনের আমগাছে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে। থানা পুলিশ ও পরিবারের ধারণা এটি আত্মহত্যা। পুলিশের আরো ধারণা করছে বুধবার (৫ এপ্রিল) রাতের কোনো এক সময় মেহেদি বাড়ির পাশে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়েছে।
মেহেদীর বাবা সিরাজ উদ্দিন জানান, মেহেদী বুধবার রাত সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ ফিরে না আসায় তারা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গভীর রাতে বাড়ির পেছনে আমগাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ সকালে গিয়ে তার মরদেহ নামায়। মেহেদী সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েছিল। আর মাদক কিনতে টাকার জন্য বাড়িতে প্রায়ই ঝগড়া করত। বুধবারও নেশার টাকার জন্য ঝামেলা করে বাড়ি থেকে বের হয়ে যায়। সে ক্ষোভ থেকেই মেহেদী আত্মহত্যা করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ