• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় দরিদ্র ও দুঃস্থদের সেলাই মেশিন বিতরণ

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক: / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার ১ নং পুঠিয়া ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের দুস্থ ও গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরের দিকে সেলাই মেশিন বিতরন কার্যক্রম শুরু করা হয়।

উপজেলার সদর ১ নং ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের দুস্হ ও গরিব মহিলাদের মাঝে প্রায় ২৬ টি পরিবারের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

১ নং পুঠিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খাঁন (ঝন্টু)র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য-৫৬, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর)

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই কার্যক্রম। যাতে করে গরিব ও দুস্থ মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারে আর স্বাবলম্বী হয়। সরকারের উন্নয়ন শুধু পুঠিয়া উপজেলা নয়, আমার দুর্গাপুর উপজেলাতেও দিয়েছি। মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। দুই উপজেলায় আমি প্রতিটি মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেবাশীষ বসাক, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার। অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ। মোঃ আহসান উল হক মাসুদ, (সাবেক) সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আবয়ামী লীগ। আঃ মতিন (মুকুল), ভাইস চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা পরিষদ। খ. ম শাহরিয়ার রহিম কনক, সাধারণ সম্পাদক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ। মোঃ হাবিবুর রহমান হাবিব, (সাবেক) সভাপতি, রাজশাহী জেলা ছাত্রলীগ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ