• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা মহিলার মৃত্যুর

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক: / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপরে ৪৫ বয়সি অজ্ঞাত নামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭/০৯/২০২৩ইং) তারিখ রাত ১১:৫০ ঘটিকার সময় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের অন্তর্গত বিড়ালদহ মাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮/০৯/২০২৩ ইং) সকাল ৬ সময় মৃত্যু বরন করেন। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ইউনিয়নের অন্তর্গত বিড়ালদহ মাজার নামকস্থানে অজ্ঞাত নামা গাড়ির সহিত ধাক্কা লেগে অজ্ঞাত নামা মহিলা অনুমান বয়স (৪৫)আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের টিম উক্ত ভিকটিম কে পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় বর্নিত অজ্ঞাতনামা মহিলা সোমবার (১৮/০৯/২০২৩ ইং) সকাল ৬ সময় মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ