• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় মোঃ আদম আলী (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মোবাইল, টাকা-পায়সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামে সেন্টারের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে। আহত আদম , উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মো. আলমগীরের ছেলে। গুরুত্ব আহতকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে ভিকটিম মোঃ আদম আলী ঝলমলিয়া বাজার হতে হেটে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। সেনভাগ গ্রামে সেন্টারের সামনে পৌছালে হেলমেট পরা অজ্ঞাত ৩ (তিন) জন ব্যক্তি পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এ সময় ভিকটিমকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে। তার নিকটে থাকা ১৫,০০০/(পনের) হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের অস্ত্র আঘতে গুরুতর আহত আদম চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ ভিকটিমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ