• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুঠিয়া থানা পুলিশ। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার বানেশ্বর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের মালিক পালিয়ে যায়। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, কারেন্ট জাল বিক্রির সময় উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায়। পরে আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুঠিয়া উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
পুঠিয়া ইউএনও নুর হোসেন নির্ঝর বলেন, উন্মুক্ত জলাশয় ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ