রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হককে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হলিস্টিক ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার বিরালদহ টোনাপাড়া গ্রামের বাসিন্দা।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এমদাদুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গোপনে সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন। তিনি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছিলেন, যাতে তারা সম্মিলিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।