• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর।
সভায় আরও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার ওসি কবির হোসেন, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী, পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনুর খাতুন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ পুঠিয়া উপজেলার গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবা ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ইউএনও জানান, জনসেবার মান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ