• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে টানা পাঁচদিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। আগামীকাল ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লেনদেন ও কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ১৯ জুন (বুধবার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন পুঁজিবাজারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ