• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি - সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সুড়ঙ্গের কাছে একটি যাত্রীবাহী বাস ও দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এক উদ্ধার কর্মকর্তা এ তথ্য জানান।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, “আমরা মৃত ও আহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।”

টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত রোববার বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি সেতু থেকে পড়ে গিয়ে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।

দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে মারাত্মক দুর্ঘটনা সচরাচর ঘটে।

সূত্র: ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ