• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পদ্মা সেতু ঘুরে এল বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্কঃ / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ট্রফি ট্যুরের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এখন বাংলাদেশে। ৯ আগস্ট পর্যন্ত এ ট্রফি থাকবে বাংলাদেশে। আজ আনুষ্ঠানিক ফটোশুটের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে।

বিশ্বকাপ ট্রফি যে দেশে নেওয়া হয়, সেই দেশের কোনো একটা বিশেষ স্থানে বা বিশেষ স্থাপনার সামনে রেখে ফটোসেশন করা হয়। সর্বশেষ বিশ্বকাপে জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল।

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে। সেখানেই হয় আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন।

বুধবার (৮ আগস্ট) বিশ্বকাপ ট্রফি নেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে ট্রফি দেখার সুযোগ পাবেন নারী ও পুরুষ জাতীয় ক্রিকেটার ও সাবেক ক্রিকেটাররা।

আগামী ৯ আগস্ট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণ ট্রফি দেখার সুযোগ পাবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ