• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

নীলফামারীতে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ, ১ শ্রমিক নিহত

দেশের আওয়াজ ডেস্ক : / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন কোম্পানীর শ্রমিকদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে হাবিব নামে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুত্বর আহত হয়েছে বেশ কয়েকজন শ্রমিক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিব নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের মাছির চাক গ্রামের দুলাল হোসেনের ছেলে ও উত্তরা ইপিজেডের ইকো কোম্পানীর শ্রমিক।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এভারগ্রীন কোম্পানী কর্তৃপক্ষ তাদের পুরাতন শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে ছাঁটাই করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা ইপিজেডের মূল ফটকের সামনে অবস্থান নেয়। এসময় তারা সৈয়দপুর-নীলফামারী সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। এতে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহানী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় উত্তোজিত কিছু শ্রমিক সেনাবাহানী ও পুলিশের গাড়ী লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি চরম উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষণ শুরু করেন। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে হাবিব নামে এক শ্রমিক নিহত হয়।

বর্তমানে ইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত আইনশৃংংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ ইপিজেড কর্তৃপক্ষের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ