• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধার অভিযান চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকারের কোনো ব্যর্থতা নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এক ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে।

পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আইনটি মূলত জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই নতুন আইন সম্পর্কে বাহিনীগুলোর যদি কোনো আপত্তি থাকে, তবে তারা তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে পারে।

দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশব্যাপী ৫৫ হাজার ভলান্টিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আরও উল্লেখ করেন যে সরকার এসব ভলান্টিয়ারদের জন্য অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা দেওয়া যায় কি না, সেই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই সম্মাননা অনুষ্ঠানে কাজে বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ