• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

নাটোরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

নাটোর প্রতিবেদকঃ / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নাটোরে শিক্ষার্থী,অভিবাবক ও শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনিমা চৌধুরি অডিটরিয়ামে এসে শেষ হয়।

সেখানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সামিউল আমিনের সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সহ অন্যান্য সরকারী কর্মকর্তা বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মাদক এক ভয়াবহ নেশা। মাদকের ভয়াবহতা থেকে নিজেকে ও দেশকে রক্ষা করতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি। মানুষকে মাদকাসক্তির দিকে পরিচালিত করার কারণগুলোর মধ্যে অন্যতম হলো অস্বাভাবিক প্রতিযোগিতা, সামাজিক অস্থিরতা, উত্তেজনা, একঘেয়েমি, একাকিত্ব এবং পারিবারিক কাঠামো পরিবর্তনের পরিবেশে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে অক্ষমতা।

তবে মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো মাদকের সহজলভ্যতা। আমাদের মাদকের সহজ লভ্যতা কমাতে হবে এবং পারিবারিক ভাবে সন্তান-সন্ততিদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মাদকের সহজলভ্যতা কমাতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর হতে হবে।

এর সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রচারণার মাধ্যমে মাদককে না বলতে হবে। সমাজের অবক্ষয় রোধে জীবনকে ভালবাসতে হবে, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ