• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

নাটোর প্রতিবেদকঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
মৃতরা হলেন— সিংড়ায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী (৬০) এবং তার পুত্রবধূ লাকি বেগম (৩৫) একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট চৌগ্রামের মৎস্য চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তার টেনে পুকুরে সংযোগ দেন। সকালে গৃহবধূ লাকি বেগম সেই রাস্তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী দেখতে পেয়ে পুত্রবধূকে বাঁচাতে বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে শ্বশুর ও পুত্রবধূ দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
সিংডা থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ