• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিবেদকঃ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিংসার দাবীতে ১৯ আগষ্ট পদযাত্রা সফল করার লক্ষ্যে নাটোরে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মপযছ বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে তারা কার্যালয়ের সামনে এস এক সমাবেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন গণতন্ত্রের টুঁটি চেপে অবৈধ আওয়ামীলীগ শাসক গোষ্ঠী এক সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। দেশে ন্যায়বিচার নেই, ইনসাফ নেই।

অবৈধ সরকার চক্রান্তমূলকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা এবং মুক্তিতে বাধা প্রদান করে আসছে। অথচ এটা তার গণতান্ত্রিক অধিকার। এভাবে চলতে দেওয়া যায় না। তাই ১৯ আগষ্ট পদযাত্রা সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ