• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

নাটোরে তথ্য অধিকার দিবসে দিনব্যাপী রোড শো

নাটোর প্রতিবেদকঃ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

‘ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে দিনব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ডাসকো ফাউন্ডশনের আয়োজনে রোড শো উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে রোড শোটি ছাতনী ইউনিয়ন, তেবাড়িয়া ইউনিয়ন হয়ে একডালা, বড়হরিশপুর হয়ে লক্ষীপুর খোলাবাড়িয়া পৌঁছায়। পরে সেখান থেকে ডাসকো ফাউন্ডশনের কার্যালয় বড়হরিশপুরে গিয়ে রোড শোটি শেষ হয়।

উদ্ধোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. তানভির বুলবুল খান,
ডাসকো ফাউন্ডেশন নাটোর ইউনিট অফিসের স্টাফবৃন্দ।

রোড শোতে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম এবং স্টুন্ডেন্ট ফোরাম সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন। পরে স্বাক্ষর ক্যাম্পেইনে অতিথিরা স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ