• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিবেদকঃ / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নাটোরের রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক কৃষকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে স্টেশন এলাকার সরকারি সার গোডাউনের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম জমির উদ্দিন (৫৫)। তিনি নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দীঘা গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

নাটোর স্টেশন মাস্টার কামরুন নাহার ঢাকা মেইলকে বলেন, ‘শুক্রবার সকালে স্টেশন এলাকার সরকারি সার গোডাউনের পাশে রেললাইনের ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে মৃত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে। নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। নিহত কৃষক জমির উদ্দিন স্থানীয় কৃষক ছিলেন। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ মরদেহ উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ