• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতিবেদক // / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নাটোরের হরিশপুরে ট্রাক চাপায় অপু হোসেন(২০) নামের এক যুবক নিহত হয়েছেন।আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, অপু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে হরিশপুর বাইপাস সড়কে উঠছিলেন। এসময় পণ্যবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
তার মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ