নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) সকালে সিংড়া উপজেলার জামতলী বাজার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান জানান, রোববার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া জামতলী এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে নিহত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানাতে পুলিশ তদন্তে শুরু করেছেন।