• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত এক ,আহত ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হযেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)।
একই ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির(৪৫) ও তার মেয়ে ফাতেমা খাতুন(১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার নিহত মান্নানের কন্যা মরিয়ম খাতুন(১৫), স্ত্রী মোসাঃ সুলেখা খাতুন(৩৬)।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি চার্জার ভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাচোলে যাবার সময় নাচোল উপজেলার লক্ষীপুর এলাকায় চলন্ত চার্জার ভ্যানটির চাকা খুলে যায় এ সময় একই দিক থেকে আসা প্রাইভেট কার চার্জার ভ্যানটিকে ধাক্কা দিলে ঐ চার্জার ভ্যানে থাকা যাত্রী আব্দুল মান্নান নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়।। পরে স্থানীয়দের সহায়তায় নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আব্দুল মান্নান কে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে নাচোল থানা ওসি মিন্টু রহমান একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
তিনি আরো জানান, প্রাইভেট কার এবং ভ্যান গাড়িটি ঘটনাস্থলেই মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং তাদের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ