• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

নতুন নতুন কমিটি করে সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: আমীর খসরু

দেশের আওয়াজ ডেস্ক : / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নতুন নতুন কমিটি গঠন করে সরকারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের কাঠামোতে সবকিছুই রয়েছে। নতুন করে কিছু আবিষ্কারের প্রয়োজন নেই। যারা এসব আবিষ্কারের চেষ্টা করছেন, তারা আসলে কিছুই বোঝেন না।

শনিবার (২ আগস্ট) দুপুরে ঢাকার আইসিএমএবি মিলনায়তনে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশনের নামে প্রতিদিন সভা হচ্ছে, কিন্তু এর থেকে কী আবিষ্কার হচ্ছে তা জনগণের সামনে পরিষ্কার নয়। দেশের সব রাজনৈতিক সমস্যার সমাধান হতে হবে সংসদের ভেতরেই।

তিনি আরও বলেন, সংসদের বাইরে গণতান্ত্রিক কোনো পরিবর্তনের পথ নেই। যে বিষয়ে মতৈক্য সম্ভব নয়, সেটি জনগণের সামনে নিয়ে যেতে হবে। একজনের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়া গণতন্ত্রের পরিপন্থি।

আলোচনার শেষদিকে আমীর খসরু বলেন, যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা যাবে, তত দ্রুত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।

এই অনুষ্ঠানে বিএনপি নেতারা প্রয়াত আব্দুল মান্নানের রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ