• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

নতুন চমক দেখাবেন চঞ্চল চৌধুরী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

‘দোস্তজী’ ছবির হাত ধরে গোটা বিশ্বের সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন কলকাতার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। আর এবার নতুন ছবিতে বড় চমক দিতে চলেছেন তিনি। সেই ইঙ্গিত পরিচালকের নতুন ফেসবুকর পোস্টে।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। প্রসূন সম্প্রতি ফেসবুকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!

প্রসূনের এই পোস্ট থেকেই টলিপাড়ায় জল্পনা। অনেকেই বুঝতে পেরেছেন চঞ্চলকে সঙ্গে নিয়ে হয়ত নতুন কোনো ছবির পরিকল্পনা করেছেন তিনি। সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বাংলাদেশের পরিচালক মোস্তাফা সরয়ার ফারুকীও।

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। ফাস্টলুকেই চমকে দিয়েছিলেন তিনি। অবিকল যেন মৃণাল সেন, এমনটাই বলেছিলেন নেটিজেনরা। ছবিটি এখনও মুক্তি পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ