• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশের মানুষ ভোটের অধিকারের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছে : দুলু

নাটোর প্রতিবেদক : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৯ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দয়া করে ডিসেম্বরের মধ্যে ভোট দেন। দেশের মানুষ ২০ বছর ধরে এই ভোটের অধিকারের জন্য অপেক্ষা করছে।

রোববার (৮ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গায় উপজেলার ১ নং ব্রাহ্মপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সড়কুতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস দুলু বলেন, দেশের জনগণ ভোট নিয়ে কোন ষড়যন্ত্র দেশের মেনে নেবে না। মার্চ মাসে রোজা এপ্রিলে বর্ষাকাল তাই এসময় ভোট দিয়ে জনগণের আনন্দ নষ্ট করবেন না। আমরা চাই, মানুষ আনন্দ করে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন। সরকারের কাছে অনুরোধ দ্রুত নির্বাচন দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ২০০৮ ও ২০১৮ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবাযক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ