• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুই ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

দুই ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ এবং পাকিস্তান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি বাংলা।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। তিনি একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান।

তাদের বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার ক্রাইম দমন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে সেখানে ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ