• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

দলীয় কার্যালয় থেকে বিজেপি নেতার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ভারতেরর পশ্চিমবঙ্গে চারদিন নিখোঁজ থাকার পর বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল পৃথ্বীরাজ নস্কর নামে বিজেপি নেতার রক্তাক্ত মরদেহ।

তিনি মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মিডিয়া কনভেনারের দায়িত্বে ছিলেন। গত সোমবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ শুক্রবার দলীয় কার্যালয়ের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে। উদ্ধারের পর মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকা এ ঘটনা ঘটে। কয়েক বছর আগে পৃথ্বীরাজ নস্কর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পর থেকে সক্রিয় ভাবে দলের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, পৃথ্বীরাজের কাছে সব সময় তিনটি ফোন থাকত। রোববার তার বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান ছিল। বোনেদের কাছ থেকে ফোঁটা নিয়েছিলেন তিনি। তার পর সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি।

তার তিনটি ফোনেই বাড়ি থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফোন বেজে যায়।পরিবারের অভিযোগ, ফোনটি কখনও চালু ছিল, কখনও তা বন্ধ করে রাখা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

পৃথ্বীরাজের পরিবারের তরফে বৃহস্পতিবার উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শুক্রবার রাতে পরিবারের সদস্যেরা জানতে পারেন, দলীয় কার্যালয়ের ভিতরে তার মরদেহ পড়ে আছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তালা ভেঙে উদ্ধার করা হয় লাশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী কারণে এই হত্যা, কারা এর নেপথ্যে রয়েছেন, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ