• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে তিনিও গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

অপরদিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেপ্তার দেখান পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ