• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

ত্রিশালে ইউএনও এর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে আন্দোলনকারীরা

ময়মনসিংহ প্রতিবেদক: / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে ইঞ্জিনিয়ার আল আমিন হত্যা কান্ডের সাথে জড়িত খুনীদের দৃষ্টান্ত মোলক শাস্তি আর বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বগারবাজার চৌরাস্তা এলাকায় বিক্ষোভকারী ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে। যার ফলে মহাসড়কে চলাচলকারীরা তীব্র ভোগান্তিতে পড়ে। পরে খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে হত্যা কান্ডের সাথে জড়িত খুনীদের দৃষ্টান্ত মোলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে তাদের হস্তক্ষেপে বিক্ষোভকারা সড়কের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।এ সময় ত্রিশাল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, আমিরাবাড়ী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনের চকপাড়া গ্রামের সিহাব মিয়ার ছেলে ইঞ্জিনিয়ার আল আমিন গত ১৯ জুন তার নিজ পুকুর পাড়ে পেঁপে গাছের চারা লাগাতে গেলে পাশের বাড়ির রশিদের লোকেরা বাধা দেয়। একপযার্য়ে তাদের মাঝে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। পরে রশিদ আমিনকে দা দিয়ে মাথায় কুপ দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ৩৯ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর আল আমিন বৃহস্পতিবার মারা যান। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেন।

এসময় নিহত আল আমিনের মা কেঁদে কেঁদে বলেন, আমার একমাত্র ছেলেকে রশিদ ডাকাত খুন করেছে আমি তার ফাঁসি চাই। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ছেলে হারা আল আমিনের মাকে এ হত্যাকাণ্ডের খুনীদের শাস্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শান্তনা দেন। তাদের আশ্বাসে আল আমিনের মাকে নিয়ে ঘরে ফিরলো আল আমিন হত্যার বিচারের দাবীতে রাস্তায় আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ