• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

তালাবদ্ধ ঘরে ঘুমন্ত দুই ভাই পুড়ে ছাই

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়া ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে ঘুমন্ত দুইভাই। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)। তারা উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।

জানা যায়, হতদরিদ্র লিটন মিয়া জীবিকার তাগিদে টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রি কাজের জন্য গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরের দিকে সিয়াম ও মোস্তাকিম মা-বাবার ঘরে ঘুমিয়ে পড়েন। তাদের বড়ভাই তামিম বাড়ির পাশে খেলা করছিল।

এসময় ঘরের ভেতর ঘুমন্ত সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে। ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুই ঘরে। এসময় আগুনে পুড়ে মারা যায় সিয়াম ও মোস্তাকিম।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনান্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে দুই সহোদর মারা গেছে। তবে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দুই শিশু মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ