• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

তানোরে হতদরিদ্র উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আশরাফুল আলম , তানোর থেকে : / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র উদ্যোগে হতদরিদ্র উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।

তানোর এপি’র ম্যানেজার বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল।

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র উপকার ভোগী, গ্রাম উন্নয়ন কমিটি সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ তানোর এপির বিভিন্ন পর্যারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ