• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ইমরান হোসাইন// / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৫ মে, ২০২৫

রাজশাহীর তানোরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক জনের নাম নাবিল হোসেন। বয়স দুই বছর। তার বাড়ি তানোর উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামে। পিতার নাম দেলোয়ার হোসেন দেলু।

আজ ৫ মে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ওই শিশুটি বাড়ির গেটে খেলছিলো। পরে পরিবারের অগোচরে বাড়ির গেটের সামনে এক ছোট পুকুরের পানিতে পরে যায়। এসময় পরিবারের লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে মর্মে পরিবার সূত্রে জানা গেছে।

অপরদিকে, একই দিন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তানোর পৌর এলাকার আমশো গ্রামের নাজমুল হাসানের দুই বছরের পুত্র তৌফিকুল ইসলাম তাওরাত নামের অপর এক শিশু বাড়ির সামনে এক পুকুরে ডুবে মারা গেছে। পুলিশ ও পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন।

একই দিন সকাল সাড়ে ১১টার সময় শিশুটি বাড়ির বাইরে খলিয়ানে খেলাধুলা করে। পরে শিশুটি সকলের অগোচরে বাড়ির গেটের সামনের পুকুরের পানিতে পরে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়ার পথেই শিশুটির মৃত হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’টি শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর পর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ