• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে নেশার টাকা না দেয়ায় বৃদ্ধ নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার

আশরাফুল আলম , তানোর থেকেঃ / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহীর তানোরে নেশার টাকা না দেয়ায় বৃদ্ধ নানিকে মারপিট করে হত্যা করেছে মাদকাশক্ত নাতি। এ ঘটনায় পুলিশ নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেপ্তার করেছে।

মৃত বৃদ্ধর নাম সোনা সরেন (৭৫)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ার মৃত চরন টুডুর স্ত্রী।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম স্থানীয়দের বরাদ দিয়ে জানান, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদাগারী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাশক্ত যুবক। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চায়। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার জানান। সে সময় ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সনেরকে মারপিট করেন। ইসমাইল সোনা সরেনকে বুকে লাথি ও লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করে। এতে সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষনন হয়।

প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে তানোর থানার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ ইসমাইল সরেনকে গ্রেপ্তার করে।

ওসি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে আজ সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ