• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহীর তানোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। দেশে বর্তমানে সাক্ষরতার হার প্রায় ৭৭%।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিল্ল্ুর রহমান প্রমুখ।

ইউএনও বিল্লাহ হোসেন বলেন, উন্নত ও সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে মূল্যবোধসম্পন্ন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ