• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

তপশিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু : মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তপশিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই তপশিল প্রমাণ করছে, বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের জনগণ দেড় যুগেরও বেশি সময় ধরে জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্রের যাত্রা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিল না। আমরা সবসময় বলেছি, নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ।’ তিনি জানান, এই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তপশিলকে বিএনপি স্বাগত জানাচ্ছে।

ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬
আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ