• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

ঢাবিতে ভর্তির আবেদন শুরু সোমবার, ফি ১০৫০ টাকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি সোমবার (১৮ডিসেম্বর) থেকে শুরু।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে http://admission.eis.du.ac.bd আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে।

রোববার (১৭ ডিসেম্বর) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা এখনো অনুষদগুলোর ডিনদের থেকে ভর্তি নির্দেশিকার সার্কুলার পাইনি। ফলে ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না। নির্দেশিকা না দিলে শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে কোনো তথ্যই পাবে না। বিকেল নাগাদ এগুলো হাতে পাওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করি নির্দেশিকা পাওয়ার পর আমরা ওয়েবসাইট ওপেন করে দিতে পারব। আগামীকাল থেকেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। শিক্ষার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী বা রুপালীর যেকোনো শাখায় টাকা জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদসহ মোবাইলে লেনদেনকারী ফিনান্সিয়াল সেবা ব্যবহার করেও ফি জমা দিতে পারবেন।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় ৪র্থ বিষয়সহ বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ আর চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ