• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম সোহেল খান শুভ (৪৮)। তার হাজতি নং ৫৭১০১/২২। শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো শাহিন বলেন, কারাগারে সোহেল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী মামলায় সোহেল কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার পিতার নাম মৃত শহিদুল্লাহ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ