• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

ডিপজলের ১০ কোটি টাকা হারিয়ে গেছে!

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ১০ কোটি টাকা হারিয়ে গিয়েছে। অন্তর্জালে এমন প্রচারণার দেখা মিলছে, তবে এই প্রচারণা ওয়েব সিরিজ ‘কাবাডি’র জন্য।

এই সিরিজে আরও এক খল অভিনেতা অভিনয় করেছেন, তিনি মিশা সওদাগর। তাহলে ডিপজলের টাকা কী মিশা নিয়েছেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১০ জানুয়ারি বায়োস্কোপে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার যেখানে এক ভিডিওকে ঘিরে নানা রহস্যের জট দেখা গিয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন প্রায় দেড় শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা পরিচালক রুবায়েত মাহমুদ। এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ।

নির্মাতা জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত। এর সাথে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোন অজানা সম্পর্ক।

তিনি বলেন, দর্শকরা বেশ মজা পাবেন আশা করি। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত।

কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান।

ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোন জীবন, জীবনের নাই কোন লাইফ’। গানটি লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন চিরকুট ব্যান্ড মেম্বার জাহিদ নীরব ও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ নীরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ