• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

জয়পুরহাটে মরিচ ক্ষেতে নিয়ে বোবা কিশোরকে বলাৎকার, বৃদ্ধ গ্রেপ্তার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

জয়পুরহাটে কালাইয়ে ১৫ বছর বয়সের এক বোবা কিশোরকে বলাৎকারের সময় মকবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে গ্রামবাসীরা হাতেনাতে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করেছে।

মঙ্গলবার (৩ অক্টোন্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামথর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা করেছেন। এ তথ্য কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ানিম আল বারি নিশ্চিত করেছে।

মকবুল হোসেন একই উপজেলার পাশর্^বর্তী পুনট ইউনিয়নের পাঁচগ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দামথর গ্রামের পুকুর পাড়ে বসেছিলেন । পাশর্বর্তী পাঁচগ্রামের মকবুল দামথর গ্রামের মাঠে ঘাস কাটতে আসে। একপর্যায়ে ওই বৃদ্ধ পুকুরপাড়ে গিয়ে বোবা কিশোরটির হাতে বিস্কুট দিয়ে মাঠের মধ্যে মরিচের ক্ষেতে নিয়ে বলাৎকার করতে থাকে। তখন মরিচ ক্ষেতের পাশ দিয়ে দুইজন মহিলা যাওয়ার সময় কিশোরটি চেঁচামেচি শুনতে পায়। তারা এগিয়ে গিয়ে বৃদ্ধকে হাতেনাতে আটক করে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশে খবর দেয়।

কিশোরটির বাবা বলেন, আমার বোবা ছেলেকে মকবুল বলাৎকার করেছে। ওর বিরুদ্ধে থানায় মামলা করেছি। ওর কঠিন শাস্তি চাই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ওই ঘটনায় বৃদ্ধ মকবুলকে গ্রামবাসীরা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। বোবা কিশোর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ