• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অনুমোদিত দরের চেয়ে কম টাকায় দলিল, সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির দাবি গোদাগাড়ীতে প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ  ময়মনসিংহে সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলের পায়ের সফল অস্ত্রোপচার “পুঠিয়ায় ডাঃ মোহনের দ্বৈত বিসিএস সাফল্যে সংবর্ধনা” মাছবাহী ট্রাকের পানিতে নষ্ট হচ্ছে পুঠিয়ার কোটি টাকার সড়ক তানোরে শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন তপশিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু : মির্জা ফখরুল তপশিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত ৪ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস

দেশের আওয়াজ ডেস্কঃ / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম। বুধবার (২২ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই। ফাউন্ডেশনের গতি বাড়াতে এর গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।’

তিনি আরও বলেন, এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব নেবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন।

ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে ‘গভর্নিং বডি’ কাজ করবে, যার মধ্যে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি) রয়েছেন। এছাড়া, ‘সাধারণ সম্পাদক’ পদটি এখন আর নেই।

ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা প্রদান শুরু করে ১ অক্টোবর এবং অফিস কার্যক্রম শুরু হয় ১৫ অক্টোবর। সারজিস ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন এই দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি সাইনিং অথোরিটি হস্তান্তর করে অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

সারজিস জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন ৮২৬টি শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে, পাশাপাশি প্রায় ১১ হাজার ভেরিফাইড আহতদের মধ্যে ২ হাজার আহতকে আর্থিক সহায়তা করা হয়।

তিনি তার পোস্টে বলেন, “যতদিন আমি ফাউন্ডেশনে আমার সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, আর সময় দেওয়া সম্ভব নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। নিজের সীমাবদ্ধতা বুঝে দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটি সৎ সাহসের বিষয়। আমি চেষ্টা করেছি আমার দায়িত্বের প্রতি সৎ থাকতে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ