• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার

দেশের আওয়াজ ডেস্কঃ / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

জুলাই অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন আগামী বৃহস্পতিবার তাদের প্রতিবেদন প্রকাশ করবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ছাত্রআন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার।

ঋদায়িত্ব গ্রহণের পরপরই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার।

আগস্টে জাতিসংঘের প্রাক-তদন্ত দল ঢাকায় আসে। আর সেপ্টেম্বরে মূল তদন্ত কাজ শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করেছে। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ