• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে থাকবেন তামিম-আশরাফুল

ক্রীড়া ডেস্কঃ / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। জাতীয় লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আজ এক সম্মেলনে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। আসরে ঘরোয়া লিগের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এবং টুর্নামেন্ট কমিটিতে থাকা সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরে বাংলায় আগামী ১৯ জানুয়ারি, দেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের দিন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যসচিব দেবব্রত পাল জানান, বিসিবির চলমান টুর্নামেন্টগুলোর সঙ্গেই সমন্বয় করে এই টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ